ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বালু উত্তোলন ও এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়া জেলায় একটি ফরচুনার গাড়ি ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিজেপি নেতার পরিবারের দাবি, বালু মহাল পরিচালনা-সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন ভারত সিং। তবে এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা।

ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার বালু মহালের ইজারা ছিল ভারত সিংয়ের পরিবারের কাছে। পরে বালু পরিবহন ও খনি-সংশ্লিষ্ট আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে তার পক্ষের সঙ্গে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের বিরোধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা এই বিরোধ একপর্যায়ে আধিপত্য বিস্তার ও সংঘর্ষে রূপ নেয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে ভারত সিং ও তার সঙ্গীরা যে গাড়িতে ছিলেন, সেটিকে কয়েকটি ট্রাক দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। অভিযোগ রয়েছে, সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে তাদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই হামলায় গুরুতর আহত হন মায়াঙ্ক সিং। তাকে বিলাসপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে গভীর শোক প্রকাশ করে বলেন, কোরিয়া জেলার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি জানা থাকলেও কীভাবে পরিস্থিতি এত ভয়াবহ পর্যায়ে পৌঁছাল, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

সাবেক বিধায়ক গুলাব কামরো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ঘটনাটি তার নজরে এসেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা