বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন থাকায় দ্রুততম সময়ে এসব মামলার নিষ্পত্তি করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি-সংক্রান্ত মামলা। এ পরিস্থিতিতে প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হলে সময় যেমন কম লাগবে, তেমনি সামাজিক সম্পর্কের অবনতিও অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব হবে।'

তিনি বলেন, 'ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব। সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।'

তিনি বলেন, 'সময়ের সঙ্গে জমির মালিকানা ও অংশীদারিত্ব বেড়েছে, ফলে ভূমি ব্যবস্থাপনার জটিলতাও বৃদ্ধি পেয়েছে। জমির মালিকানা, খতিয়ান, দাগ, নামজারি, খাজনা বা জমা-খারিজের মতো বিষয়গুলো মানুষের দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে উঠেছে। এ কারণে প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।'

প্রধানমন্ত্রী বলেন, 'ভূমি প্রশাসনের অধিকাংশ সেবা ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি অফিসকেন্দ্রিক মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে। অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর ফলে জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ সহজ হবে এবং সেবাগ্রহীতারা দ্রুত ও কার্যকরভাবে সেবা পাবেন।'

দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'জমির অর্থনৈতিক মূল্য বাড়ার পাশাপাশি জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাও বাড়ছে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি, পরিবার এমনকি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই পরিকল্পিত ভূমি ব্যবহার ও নির্ভুল রেকর্ড সংরক্ষণকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।'

তিনি বলেন, 'উন্নত প্রযুক্তির মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ চলছে। সরকারের লক্ষ্য এমন একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না কিংবা দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, সারা দেশে ভূমিসেবা মেলার আয়োজন তারই অংশ। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।'

তিনি বলেন, 'দীর্ঘ সময়ের শাসন-শোষণের পর দেশের মানুষ এখন রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদের বিভিন্ন দফা বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!