বিরোধী দল থেকে তালিকা পেলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদের শেষ অধিবেশনের আগে বিরোধী দলকে ১৭ সদস্যবিশিষ্ট একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ কমিটিতে সরকারের পক্ষ থেকে সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্য রাখার কথা বলা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিরোধী দল এখনো তাদের প্রতিনিধিদের নাম জানায়নি এবং পরবর্তী অধিবেশনে তা জানাবে বলে জানিয়েছে। সরকার তাদের অপেক্ষায় রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের তালিকা পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য ‘জুলাই সনদ’-এর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বাতিল হওয়া অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বাতিল করা হয়নি, বরং এখনো চূড়ান্তভাবে উপস্থাপন করা হয়নি। সরকার বিষয়গুলো যাচাই-বাছাই করছে। ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক পরামর্শ করা হয়েছে। প্রাপ্ত সুপারিশ পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে সেগুলো চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার দ্রুততার সঙ্গে চার্জশিট দাখিল করেছে এবং এক সপ্তাহের মধ্যে তা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবে।

তিনি আরও বলেন, সোমবার আদালত খুললে মামলাটির গুরুত্ব বিবেচনায় শুনানির জন্য উপস্থাপন করা হবে। তবে বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত, সরকার কেবল সহযোগিতা করবে।

আইনমন্ত্রী বলেন, আদালত প্রমাণ, সাক্ষ্য এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে তিনি বিশ্বাস করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!