বিশ্ববাসী কয়েক ঘণ্টার মধ্যে সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা রোববারের মধ্যেই আসতে পারে। তিনি দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সামরিক ও কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে।

ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী হয়তো একটি সুখবর পেতে পারে।” তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে ইরানকে আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা উদ্বেগের কারণ মনে করা হবে না।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, আলোচনায় থাকা চুক্তির অংশ হিসেবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসতে পারে। যদিও চূড়ান্ত সমঝোতা এখনো বাকি রয়েছে এবং বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং আরও কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে এবং তা এখন আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, চুক্তির আওতায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে।

তবে সম্ভাব্য এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমালোচনাও শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরোধিতা করেছেন। তারা মনে করছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা বা তেল রপ্তানির সুযোগ দেওয়া ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, ‘এপিক ফিউরি’ অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প শক্ত অবস্থান নিয়েছেন, যা অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট দেখাননি। তাঁর দাবি, ইরানের নৌ সক্ষমতা, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরক্ষা শিল্পকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে।

রুবিওর ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ