‘গাহি সাম্যের গান’ মঞ্চ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল বৈশাখী সাজ, মুখোশ, পাখির শিল্পকাঠামো ও ঘোড়ার গাড়ি, যা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী আবহ তৈরি করে। শোভাযাত্রা শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় নববর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরুষ্কার বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে লাঠি খেলা, ধুয়া গান, বাউল গান, আবৃত্তি, বৈশাখী নৃত্য, রম্য বিতর্ক ও গম্ভীরা পরিবেশিত হয়। গম্ভীরা পরিবেশনায় নির্দেশনা দেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।