বরিশালের পথে প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে সোমবার সকালে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বরিশালে কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

সফরকে ঘিরে কয়েক দিন ধরেই বরিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করছেন। রোববার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরীর সদর রোডে জড়ো হন। স্লোগানের মাধ্যমে তাঁরা সফরকে স্বাগত জানান এবং বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগেও নগরে পৃথক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

দুপুরের পর জেলা দক্ষিণ বিএনপির মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আবুল হোসেন। এতে সদস্যসচিব আবুল কালাম শাহিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এতে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, আনোয়ারুল হক তারিন, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর এবং ফারহানা তিথিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন বরিশালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!