ইবি সায়েন্স ক্লাবের ৫ দিনব্যাপী ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’ সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আইইউএসসি)-এর উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী অনলাইন ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প (আইইউএসসি এডিশন)’ সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ মার্চ) থেকে গুগল মিট প্ল্যাটফর্মে শুরু হওয়া ই বুটক্যাম্পে দেশের ১৫ টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎এতে প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. আবু তালহা।

সমাপনী দিনের সেশনটি সঞ্চালনা করেন ক্লাবের গ্রাফিক্স ডিজাইন হেড জিদ্দি মুর্শিদা এবং এতে সভাপতিত্ব করেন আইইউএসসি-এর বর্তমান সভাপতি জুনাইদুল মোস্তফা।
জানা যায়, টেকনোলজি ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (গোপালগঞ্জ) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‎সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক মো. আবু তালহা বলেন, 'ইবি সায়েন্স ক্লাবের এমন আয়োজনে ট্রেইনার হিসেবে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সক্রিয়তা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, এই বুটক্যাম্প থেকে প্রাপ্ত জ্ঞান তাদের ভবিষ্যৎ প্রোগ্রামিং যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
‎সভাপতির বক্তব্যে জুনাইদুল মোস্তফা বলেন, 'রমজানের মধ্যেও সময় বের করে এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করায় আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর আবু তালহাকে অসংখ্য ধন্যবাদ। অংশগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতে আমরা এ ধরনের আরও কার্যক্রমের আয়োজন করব।'

‎সবশেষে, উপস্থিত সকলের প্রতি আসন্ন পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি