বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে দিনব্যাপী নানান আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‘টুগেদার ফর হেলথ, ইস্টে ইউথ সায়েন্স’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদের উদ্যোগে “বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬” উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় বিভাগের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিষয়টি জানান।

এসময় তিনি বলেন, “আমরা ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সায়েন্স’ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

‘ওয়ান হেলথ’ ধারণার মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটির সমন্বিত সম্পর্ক বিবেচনায় নিয়ে স্বাস্থ্য সমস্যা সমাধান করতে হবে। সবাই একসাথে কাজ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলুক এবং এই দিবসের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়ুক—বলে তিনি আশা ব্যক্ত করেন।

বিশ্ব স্বাস্থ্য দিবসে নানাবিধ কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, সেদিন সকাল ৬টায় ‘রান ফর হেলথ’, সকাল ৮টায় ‘ক্লিন ফর হেলথ’ ক্যাম্পেইন, সকাল ১০টায় র‍্যালি এবং সারাদিন হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক এবং শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতাসহ অন্যান্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।

এছাড়াও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস ও বিভাগের শিক্ষার্থী ফোরামের সদস্যরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ইউনিকো হাসপাতালের সহযোগিতায় দিনের কার্যক্রমসমূহ পরিচালিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি