শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সংগঠনবিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং প্রভাব খাটিয়ে ফুড কোর্ট পরিচালনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুড কোর্ট পরিচালনা এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জবি প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয় যে, এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে মো. নজরুল ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। সংগঠনের বৃহত্তর স্বার্থে তার এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি