জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে দুই দিন ব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীরের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "আমরা বিভিন্ন সময়ে ময়লা সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি। কিন্তু বারবারই একটি কথা উঠে আসে যে, জনবল সংকটের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। মুক্তমঞ্চের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো হয়, তার পাশেই একটি ময়লার ভাগাড় আছে। আগে বিশ্ববিদ্যালয়ের ময়লার ভাগাড় ছিল একটি, যেটিকে আমরা রাঙ্গামাটি নামে চিনি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অসংখ্য জায়গা। আমরা দেখেছি জেনারেটর বাজারের পাশে সেখানেও ময়লার ভাগাড় গড়ে উঠেছে। তাই আমাদের সকলের প্রচেষ্টায় এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।"

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, "ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা আমাদের জন্য অপরিহার্য। এর মাধ্যমে ডেঙ্গুসহ আরও অনেক রোগের প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি। বিশ্ববিদ্যালয়ে একটি ডেঙ্গু কন্ট্রোল সেল ছিল। সেটি মাননীয় উপাচার্যকে পুনর্গঠনের জন্য বলব। সকল অংশীদার, বিশেষজ্ঞ, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণ রসায়ন ও মেডিকেল সেন্টার, পরিবেশ বিজ্ঞান এবং জাকসুকে অন্তর্ভুক্ত করি। আমি দৃঢ় বিশ্বাস করি, এই কমিটি রিফর্ম হলে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারবে। জনবল সংকটের বিষয়টি বারবার এসেছে। শূন্যপদগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে বিশ্বাস করি।"

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, "যে বর্জ্য আমরা তৈরি করি, সেটি যেখানে সেখানে ফেলে দেওয়ার অভ্যাস কমালে এবং ডাস্টবিনে ফেলে দিলে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ হবে। জাকসুর এই অঙ্গীকার বাস্তবায়নও সহজতর হবে। জাহাঙ্গীরনগর প্রকৃতির লীলাভূমি হিসেবে পরিচিত। কিন্তু যারা এখানে বসবাস করেন, তাদের জন্য জীবনযাপন কঠিন হয়ে গেছে। এই পার্থক্য দূর করা আমাদের দায়িত্ব। আমি অনুরোধ করছি, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে থাকবেন, এটিকে শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটি চলমান প্রক্রিয়া হিসেবে গ্রহণ করবেন এবং পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করবেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা এবং অংশগ্রহণের অঙ্গীকার করছি।"

উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার ড. আব্দুর রব, কীটতত্ত্ববিদ ও মশা গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি