ক্যাম্পাস

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্যের শোকবার্তা প্রদান করা হয়। শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন।

২৫ জুলাই, ২০২৬
সংস্কার আওতায় আসছে জাবির কেন্দ্রীয় মসজিদ, নারীদের জন্য যুক্ত হচ্ছে বিশেষ ব্যবস্থা

সংস্কার আওতায় আসছে জাবির কেন্দ্রীয় মসজিদ, নারীদের জন্য যুক্ত হচ্ছে বিশেষ ব্যবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর কেন্দ্রীয় মসজিদ সংস্কারের আওতায় আসছে। প্রথম ধাপে মসজিদের উত্তর পাশে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি স্থায়ী স্থান নির্মাণ করা হবে। রোববার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি তুলে ধরেন। নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তর দিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। নিম্নমানের খাবার, চড়া মূল্য, অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা এবং বহিরাগত পর্যটকদের খাবার ব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বহিরাগত পর্যটকদের কারণে খাবার খেতে পারেনি বলে ছাত্র পরামর্শকের কাছে অভিযোগ জানিয়েছে একাধিক শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
চবিতে অবৈধ সিট দখলের সংবাদ প্রকাশ: সাংবাদিককে পাহাড়ে তুলে মারার হুমকি দুই ছাত্রদল নেতার

চবিতে অবৈধ সিট দখলের সংবাদ প্রকাশ: সাংবাদিককে পাহাড়ে তুলে মারার হুমকি দুই ছাত্রদল নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে তুলে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চবি প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপ কলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, জুমা, মহিউদ্দিন রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত ও বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত ও বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে কয়েকজনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

২৫ জুলাই, ২০২৬
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইবি ছাত্রদল নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইবি ছাত্রদল নেতাকে শোকজ

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

২৫ জুলাই, ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার দিন জামায়াতের সমাবেশ

কুবি ভর্তি পরীক্ষার দিন জামায়াতের সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিটের সকাল ১১ টায় ও 'সি' ইউনিটের বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার হাইস্কুল সড়কের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অনন্য কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্যের ছেলে। তার মা রাধারানী ভট্টাচার্য কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে আওয়ামী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

ইবিতে আওয়ামী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী পন্থি শিক্ষক সংগঠন 'শাপলা ফোরাম' নিষিদ্ধ ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে "আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা", "দোসরদের ঠিকানা এই বাংলায় হবেনা", "দোসরদের সংগঠন শাপলা ফোরাম বন্ধ করো", "শাপলা ফেরাম ও বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম বন্ধ কর", "দোসরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করো, করতে হবে",

২৫ জুলাই, ২০২৬
যথাযথ মর্যাদা ও আড়ম্বরে জবিতে ৩৭ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা

যথাযথ মর্যাদা ও আড়ম্বরে জবিতে ৩৭ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ মর্যাদা, আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের দেবীর কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে মোট ৩৭টি মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে