মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্যের শোকবার্তা প্রদান করা হয়।

শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তাঁর প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়াও,উপাচার্য মার্ক টালি’র পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গতকাল (২৬ জানুয়ারি, ২০২৬) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে