ক্যাম্পাস
ইবি শিক্ষককে অপহরণের অভিযোগ শাখা ছাত্রদল আহবায়কের বিরুদ্ধে
নিয়োগ বোর্ড আটকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঝিনাইদহের নিজ বাসভবনের সামনে থেকে মোটরসাইকেলে তাকে তুলে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য বিভাগের সভাপতি বাসা থেকে বের হলে তাকে একটি বাইকে তুলে নিতে দেখা যায়।
ইবির রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী-জুয়েল
রাজবাড়ী জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন 'রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেযেছেন যথাক্রমে গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল রানা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
জাককানইবিতে সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন) এর সামনে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন।
জাতীয় নির্বাচন উপলক্ষে ইবিতে ১০–১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাস ঐচ্ছিকভাবে বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
কুবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫–২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম কাগজ ডট কম, প্রথম রানারআপ হয়েছে থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ট্রেইলব্লেজার। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
গ্রিসে সম্মাননা পেল জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বাংলা থিয়েটার’-এর প্রযোজনায় নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’ (The Haze) গ্রিসের এথেন্স ইন্টারন্যাশনাল মান্থলি আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ সেরা অরিজিনাল স্কোর ও সাউন্ডট্র্যাক বিভাগে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
নির্বাচনে বড় জনগোষ্ঠীর প্রতীক নেই, ভোট বর্জনই প্রতিবাদ: জাবি অধ্যাপক নাসরীন সুলতানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ আখ্যা দিয়ে এতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে দেশের একটি বড় জনগোষ্ঠীর কোনো প্রতীক নেই এবং প্রবাসী ব্যালট ব্যবস্থায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এসব কারণে ভোট বর্জনই একমাত্র প্রতিবাদ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সর্বত্র নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাইকিং, পোস্টার আর স্লোগানে মুখর চারপাশ। 'ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের' এমন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শহর-গ্রাম। প্রার্থী আর সমর্থকদের দৌড়ঝাঁপ সর্বত্র। ঘরে ঘরে পৌঁছাচ্ছে লিফলেট, কিন্তু পৌঁছাচ্ছে না শীতবস্ত্র। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল আর পথশিশুরা। ভোটের উত্তাপে ঢাকা পড়ে যাচ্ছে তাদের কষ্টের গল্প। নির্বাচনী আমেজের ভিড়ে শীতার্ত মানুষের আহাজারি যেন শোনার কেউ নেই। এই উপেক্ষিত বাস্তবতাকেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কলমে তুলে ধরেছেন 'সদ্য সংবাদ' -এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস. এম. শাহরীয়ার স্বাধীন।
চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ জোহর নামাজের পরে দোয়া মহফিলটি অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. এএসএম শরফরাজ নেওয়াজ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মী।
১৮ জানুয়ারি থেকে পাঁচ দিনের শীতকালীন ছুটি জাবিতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পালিত হবে। রবিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটির সময় ১৮ জানুয়ারি (রবিবার) থেকে ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি: নোবিপ্রবি উপাচার্য
বহুমাত্রিক গবেষণার মাধ্যমে জ্ঞান, প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়ন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা অংশ নেন।