সংস্কার আওতায় আসছে জাবির কেন্দ্রীয় মসজিদ, নারীদের জন্য যুক্ত হচ্ছে বিশেষ ব্যবস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর কেন্দ্রীয় মসজিদ সংস্কারের আওতায় আসছে। প্রথম ধাপে মসজিদের উত্তর পাশে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি স্থায়ী স্থান নির্মাণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি তুলে ধরেন।

নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তর দিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।

এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘বর্তমানে কাপড় দিয়ে অস্থায়ীভাবে আলাদা করা অংশের পরিবর্তে থাই গ্লাস ব্যবহার করে নারীদের জন্য স্থায়ী নামাজের জায়গা করা হবে। পাশাপাশি উত্তর দিকে নারীদের জন্য আলাদা একটি গেট নির্মাণ করা হবে, যাতে চলাচলে কোনো সমস্যা না হয়। এ ছাড়া ওয়াশরুম কমপ্লেক্সের সামনে পশ্চিম পাশে নারীদের জন্য পৃথক অজুখানা ও ওয়াশরুম নির্মাণ করা হবে।’

সংস্কার কার্যক্রম শুরুর বিষয়ে প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিভিউ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কার্যক্রম শুরু হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে