ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

গত বছরের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রাতের আবাসন ও খাবারের আয়োজন করেছে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আয়োজক সূত্রে জানা যায়, দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাতের আবাসন ও খাবারসংক্রান্ত ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও জানা যায়, ৬০০ জনের বেশি শিক্ষার্থীর জন্য রাতের খাবার এবং এক হাজার পরীক্ষার্থীর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পক্ষ থেকে গত বছরের ন্যায় এবারও আমরা ভর্তি পরীক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর জন্য খাবার এবং এক হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা একটি মডেল টেস্টও নিয়েছি, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে