সূত্রাপুরে মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

পুরান ঢাকার সূত্রাপুরের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে কলতাবাজার এলাকার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে রাকিবার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে সুরতহাল প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। এর পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সূত্রাপুর থানার আরেক কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

নিহত রাকিবার ছোট ভাই নাঈম হোসেন বলেন, শনিবার রাতে রাকিবার সঙ্গে তাঁদের মায়ের সর্বশেষ কথা হয়। তখন রাকিবা মেসে একাই ছিলেন। তিনি মাকে জানান, তাঁর শরীর ভালো লাগছে না এবং পরে কথা বলবেন। এরপর পরিবারের কারও সঙ্গে আর যোগাযোগ হয়নি।

নাঈম বলেন, “আজ (রোববার) মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানানো হলে তারা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে