জাবিতে কাফনের কাপড়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ তিন দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

এ সময় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘পে-স্কেলের টালবাহানা, চলবে না চলবে না’ এবং ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’—এসব স্লোগান দিতে দেখা যায়।

প্রশাসনিক ভবনের সামনে অংশগ্রহণকারীরা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, পহেলা জানুয়ারি থেকে বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেলসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এ সময় পে-স্কেলসংক্রান্ত জ্বালানি উপদেষ্টার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মো. আব্দুর রহিম বলেন, “গত দুই দিন আগে জ্বালানি উপদেষ্টার দেওয়া বক্তব্যে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এই বক্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি ৩১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে কর্মচারী ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে আরিচা সড়ক বন্ধসহ সব কর্মসূচিতে কর্মচারী সমিতি সক্রিয়ভাবে অংশ নেবে।”

তিনি আরও বলেন, “এটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর দাবি নয়; এটি বাংলাদেশের প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য দাবি। এই দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা যে কর্মসূচিই ঘোষণা করি না কেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তাতে সম্পৃক্ত থাকবেন”—এমন আশা ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে