ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যুক্তরাজ্যে অধ্যয়নরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'এলামনাই এসোসিয়েশন অব ইউকে' ক্যান্সার আক্রান্ত নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তসলিমা হক অনন্যা এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রীর চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) এসোসিয়েশনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনের মাধ্যমে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের নিকট এই অর্থ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এলামনাই এসোসিয়েশন, ইউকে এর  মূখপাত্র আবুল কালাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের পরিচয়, আমাদের শিকড় এবং আমাদের মূল্যবোধের উৎস। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও, আমাদের হৃদয় ও দায়িত্ববোধ সবসময়ই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত। এই মানবিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ইউকে অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করেছে।'

তিনি আরো বলেন, 'এই অনুদান কোনো দয়া বা আনুকূল্য নয়; এটি একজন শিক্ষার্থীর জীবনের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহপাঠিত্বের বন্ধনের প্রতিফলন।আমরা বিশ্বাস করি, সম্মিলিত সহযোগিতা ও মানবিকতার শক্তিতেই একটি সমাজ এগিয়ে যায়। আজকের এই অনুদান যেন তাঁর চিকিৎসা প্রক্রিয়ায় কিছুটা হলেও সহায়ক হয় এবং তাঁকে নতুন করে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনে এই কামনাই আমাদের।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে