এদিকে নিয়োগ বোর্ড স্থগিতে বিভাগের সভাপতি ও বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের বিরুদ্ধে অসহযোগতার অভিযোগ ওঠেছে। এতে ক্ষুব্ধ নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, 'অনেক বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তীব্র সেশনজট রয়েছে। ৫ আগস্ট পরবর্তী নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিলেও একটি দল নগ্ন হস্তক্ষেপ শুরু করে দিয়েছে। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়। আমরা জানতে চাই— কার ইন্ধনে আজ পরীক্ষা স্থগিত করা হলো। জাতীয় নির্বাচনের আগে নিয়োগগুলো সম্পন্ন করতে হবে।'
অভিযোগের বিষয়ে জানতে জার্নালিজম বিভাগের সভাপতিকে কল দিলে মোবাইল বন্ধ রাখেন এবং অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।