ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য  বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা,বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি।

শুক্রবার( ৩০ জানুয়ারী ) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান,মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি সরবরাহ করেন ।

শাখা ছাত্র দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, '২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূর- দূরান্ত থেকে, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। আমরা চেষ্টা করছি এখানে যারা অভিভাবকরা আছেন এবং শিক্ষার্থীরা আছেন সকলে ভলো ভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।'

তিনি আরও বলেন, 'পাশাপাশি গতকালকে থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা ম্যাচগুলো আছে সবগুলোতে সাধ্যমত তাদেরকে থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি আমাদের মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি। যাতে তারা ইমারজেন্সি কোন প্রয়োজনে চিকিৎসা সেবা পায়।পাশাপাশি আমরা সবার আগে বাংলাদেশ নামে একটা বাইক সার্ভিস চালু করেছি। যেটা আমরা কালকে রাত থেকে শুরু করেছি। আজকের দিনে প্রায় ৫০ জন ছাত্রকে আমরা সেবাটা দিতে পেরেছি।আগামীকালও আমাদের সেবাগুলো অব্যহত থাকবে। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য যারা পরীক্ষার্থী, যারা আসবে এবং অভিভাবকরা আসবে সকলের পাশে আমরা আমাদের সাধ্যমতো থাকবো।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'দূর- দুরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকের কথা চিন্তা করে আমরা সেবা তথ্য কেন্দ্র স্থাপন করেছি। সেখানে পরিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্রাম নিচ্ছে ।বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তাদেরকেও আমারা সেবা দিবো। পাশাপাশি যারা রাতে এসেছে তাদের জন্য সাধ্যমতো থাকা ও খাবারের ব্যবস্থা করেছি। প্রতিবারের মতো আমরা এবারো বাইক সার্ভিস চালু করেছি যেটি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে,খুব সুন্দর ও উৎসব মুখর ভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে