‘আমার মতো আর কারও যেন না হয়’; স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় স্ত্রীর আকুতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীতে প্রকাশ্যে গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'সঠিক তদন্ত না হলে তার মতো আরও অনেক পরিবার সর্বস্ব হারাবে। আমার মতো আর কারও যেন না হয়।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,' এ ধরনের হত্যাকাণ্ড আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত না হলে বহু পরিবার ধ্বংস হয়ে যাবে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

স্বামীর শেষ মুহূর্তের কথা স্মরণ করে সুরাইয়া বেগম বলেন, ‘গতকাল সন্ধ্যায় সে আমাকে বলেছিল—এক কাপ কফি বানিয়ে দাও, নামাজ পড়ে বের হব। সেটাই ছিল তার শেষ কথা।’

তিনি জানান, বাইরে গেলে মুসাব্বির খুব একটা ফোন করতেন না, কার সঙ্গে আছেন সেটিও জানাতেন না। তার মোবাইল ফোন নজরদারিতে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

কাউকে সন্দেহ করছেন কি না? এমন প্রশ্নে সুরাইয়া বেগম বলেন, 'নির্দিষ্ট করে কাউকে বলতে পারছেন না। রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন, সংসার সামলানোই ছিল তার কাজ।'

মুসাব্বিরের পেশাগত পরিচয় তুলে ধরে তিনি বলেন, 'রাজনীতির পাশাপাশি প্রায় ২০ বছর ধরে তিনি পানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকায় এই ব্যবসা শুরু করার উদ্যোগ তাদেরই ছিল।'
 
২০২০ সালে কাউন্সিলর ছিলেন তিনি । তিন দিন আগেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন বলে তাকে জানিয়েছিলেন মুসাব্বির।

স্বামীহারা এই নারীর সংসারে তিন সন্তান রয়েছে। ছোট ছেলে দশম শ্রেণিতে পড়ে, ছোট মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং বড় মেয়ে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টার কিছু পরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

মুসাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে কোনো সাংগঠনিক পদে না থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার গ্রেপ্তার হয়ে তাকে কারাবরণ করতে হয়।

তার পরিচিত মো. শাহিন জানান, দীর্ঘদিন ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুসাব্বির। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর প্রার্থীও হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর সমিতির একটি অনুষ্ঠান শেষে কারওয়ান বাজারের স্টার কাবাবের গলি দিয়ে যাওয়ার সময় হোটেল সুপারস্টারের সামনে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি