ডিএমটিসিএলের ঘোষণায় কাটল শঙ্কা, মেট্রোরেল চলাচল থাকবে স্বাভাবিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষমেশ কাটল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত শিডিউলেই চলবে। যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

পোস্টে আরও বলা হয়, 'মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জন্য জানানো যাচ্ছে, শুক্রবার থেকে ট্রেন সার্ভিস স্বাভাবিকভাবেই পরিচালিত হবে; সময়সূচি বা পরিচালনায় কোনো পরিবর্তন আসছে না।'

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ঘোষণার পর মেট্রোরেল চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও রাতের এই ঘোষণায় সেই উদ্বেগ দূর হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি