মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য সম্বলিত মোটিফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে অতিক্রম করার সময় একটি মোটিফ ছাদের সঙ্গে ধাক্কা লেগে আংশিক ভেঙে যায়। তবে সাময়িক এই বিঘ্ন কাটিয়ে শোভাযাত্রা পরে স্বাভাবিকভাবে এগিয়ে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি মেট্রোরেল স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রায় ব্যবহৃত বড় আকারের মোটিফগুলো স্টেশনের নিচ দিয়ে পার হওয়ার সময় কয়েকটির অংশ ছাদের সঙ্গে আটকে যায়।

পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হতে পারলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়। এ সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফটির উপরের অংশ ভেঙে যায়।

পরিস্থিতি সামাল দিতে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা নেন। পরে মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে নিরাপদে পার করানো হয় এবং শোভাযাত্রা পুনরায় গতি পায়।

উল্লেখ্য, এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। নানা প্রতীকী মোটিফ ও লোকজ উপস্থাপনায় সাজানো এই বর্ণিল আয়োজনে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি