নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের দক্ষিণ পাশের বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ জানায়, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন রয়েছে।

ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া পথচারী শিক্ষার্থী মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে শাহনেওয়াজ হলসংলগ্ন সড়কে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা গুলি ছোড়ে। হামলাকারীরা ক্যাপ ও মাস্ক পরা ছিল।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং তা মর্গে রাখা হয়েছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তদন্তে সহায়তার জন্য সিআইডির ফরেনসিক দলকেও ডাকা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি