নববর্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বনানী থানা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পুরানো গ্লানি ও জরা মুছে নতুনের আহ্বানে বাংলা নববর্ষ উদযাপন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বনানী থানা শাখা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বনানী থানার কড়াইল এলাকার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাঠাগার থেকে একটি শোভাযাত্রা বের হয়। বৈশাখের রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে বাদ্যের তালে তালে এতে অংশ নেন। শোভাযাত্রাটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঠাগারে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পাঠাগারে বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বনানী থানা শাখার সাধারণ সম্পাদক নুসরাত আফরিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক তাসনুভা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে তাসনুভা ইয়াসমিন বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক সংস্কৃতির অন্যতম প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো এই সংস্কৃতির ওপর ধারাবাহিকভাবে আঘাত হানছে। তারা বাঙালির চিরায়ত উৎসব ও চেতনাকে বিনষ্ট করতে চায়, যা আমাদের ঐতিহ্যের জন্য হুমকিস্বরূপ।’

সাধারণ সম্পাদক নুসরাত আফরিন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলা, নির্যাতন এমনকি হত্যার ঘটনাও ঘটছে। এসব ঘটনা প্রমাণ করে, একটি উগ্রগোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের লোকজ সংস্কৃতি ধ্বংস করতে চাইছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক বলেন, ‘বাঙালির সংস্কৃতি হাজার বছরের সংগ্রাম ও ঐতিহ্যের ফসল। উগ্রবাদী শক্তির অপচেষ্টা রুখে দিতে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। নববর্ষের এই উৎসব সেই প্রতিরোধেরই অংশ।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি