চুক্তির পর ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থের প্রথম কিস্তি হিসেবে ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) কোম শহর সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, কাতারে ইরানের মোট এক হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে। বাকি অর্থও পর্যায়ক্রমে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবেই নিষেধাজ্ঞা শিথিল ও অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, সাম্প্রতিক এই সমঝোতা ইরানের জনগণের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।

যুদ্ধকালীন সময়ে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকারের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে মন্ত্রী, সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষার্থীদের হত্যার পরও ইরানের জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং দেশকে রক্ষা করেছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল অর্থনৈতিক চাপ ও বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল। তবে জনগণের প্রতিরোধ এবং ঐক্যের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।

পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং দেশটির পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্য ও জাতীয় প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

প্রেসিডেন্ট আরও দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরাইলকে সমঝোতা মেনে নিতে বাধ্য করেছে। যদিও ইসরাইল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো চুক্তির বাস্তবায়নের বিরোধিতা করছে।

এদিকে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে খাদ্য ভর্তুকি ও ঋণসুবিধাসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা