দ্বিতীয় সেশনেও অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ১৮:৫৬:৪৮
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ। সকালের সেশনে ৪ উইকেট তুলে নেওয়ার পর দুপুরেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টাইগাররা। চা-বিরতির আগে আরও ৪ উইকেট শিকার করে স্বাগতিক ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ফলে দিনের এই সেশনেও দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখছে টাইগাররা।

প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৩। জীবন পেয়ে ফিফটি তুলে নেওয়া স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৬৭ রানে। তার সঙ্গী নাথান লায়ন এখনো খুলতে পারেননি রানের খাতা। 

এই সেশনেও বাংলাদেশের পেসারদের জয়জয়করা। হাসান মাহমুদ ২টি এবং তাসকিন ও ইবাদত ১টি করে উইকেট পেয়েছেন। সব মিলিয়ে হাসান মাহমুদের উইকেট ৪টি। ২টি করে উইকেট তাসকিন ও ইবাদতের। 

দ্বিতীয় সেশনের শুরু থেকে অস্ট্রেলিয়ার হাল ধরেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়াকে খানিকটা নড়েচড়ে বসতে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। সুযোগটি কাজে লাগিয়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ৫৫ রানের জুটি গড়েন। সহজে অবশ্য রান পাননি। 

বাংলাদেশের বোলারদের প্রবল চাপ সহ্য করেই উইকেটে থিতু হয়ে রান তোলেন তারা। পানি পানের বিরতির পর আবার বাংলাদেশের পেস আক্রমণের শিকার স্বাগতিকরা। পেসার ইবাদত হোসেন জুটি ভাঙার পর তাসকিন বোলিংয়ে এসে পান আরও একটি উইকেট। 

বিরতির পর পেসার ইবাদতের করা প্রথম ওভারের প্রথম বলে উইকেট হারান ক্যারি। একটু ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান। কিন্তু বল উইকেটে টেনে নেন বাঁহাতি ব্যাটসম্যান।

উইকেটে স্মিথের নতুন সঙ্গী ওয়েবস্টার ক্রিজে গিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। প্রথম নয় বলে দুইটি চার তুলে নেন। কিন্তু তাসকিন বোলিংয়ে এসে সব এলোমেলো করে দেন। অফস্টাম্পের করিডোরে লেন্থ বল করে তুলে নেন ওয়েবস্টারের উইকেট। 

পরের ২টি উইকেট নেন হাসান মাহমুদ। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে উইকেটের পেছনে দারুণ সুইং বোলিংয়ে তালুবন্দি করান হাসান। ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম বোলার। 

প্রথম দুই সেশন নিজেদের করে নেওয়া বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ধারাবাহিকতা ধরে রাখা। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য ঘুরে দাঁড়ানো। 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩