দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এবারের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, “বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমরা কঠিন সময় ও ভঙ্গুর অর্থনীতির মধ্যেও প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সরকার বর্তমানে উচ্চ ঋণের চাপের মধ্যে রয়েছে এবং অর্থনীতির অবস্থা খুবই চ্যালেঞ্জিং। তবে এই পরিস্থিতিতেই দায়িত্ব নেওয়া হয়েছে এবং পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সময়ের তুলনায় এটি একটি নতুন শুরু হতে পারে। অর্থনীতিকে ধীরে ধীরে ঘুরে দাঁড় করাতে সময় প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্থনীতি হবে বিনিয়োগনির্ভর। ঋণ নিয়ে অর্থনীতি পরিচালনার প্রবণতা থেকে বের হয়ে আসার চেষ্টা চলছে। এজন্য পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হচ্ছে, যাতে ঋণের ওপর নির্ভরতা কমে এবং বিনিয়োগ বৃদ্ধি পায়।

তিনি বলেন, পরিচালন ব্যয় ধীরে ধীরে কমিয়ে বিনিয়োগ বাড়ানোর দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। লক্ষ্য হলো এমন একটি অর্থনীতি গড়ে তোলা, যা জনগণের স্বার্থ সংরক্ষণ করবে এবং দীর্ঘমেয়াদে উন্নয়নের পথে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!