দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের নির্বাচনি মহাসমাবেশে যোগ দিয়েছেন  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর চট্টগ্রামে কোন সভায় বক্তব্য রাখবেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি অংশ নেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। নগরী ও আশপাশের এলাকা থেকে সক্রিয়ভাবে অংশ নেন তারা। কেউ ভোর থেকে, কেউ আবার রাতভর অবস্থান নিয়ে জনসভায় যোগ দেন। মাঠের আশেপাশ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে সরাসরি তিনি নগরীর রেডিসন ব্লু হোটেলে যান। আজ সকাল সাড়ে ৯টায় তরুণদের সঙ্গে এক পলিসি ডায়ালগেও অংশ নেন তিনি

চট্টগ্রাম সফরের পর তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। তখন লালদিঘী ময়দানে অনুষ্ঠিত একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান