দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
২০০৬ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের লিতানি নদী অতিক্রম করেছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ সূত্রের বরাতে শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলি বাহিনী লিতানি নদীর ওপারে অবস্থান নিয়েছে। দীর্ঘদিন ধরে এই নদীকে ইসরায়েলের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য শহরটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে গেলে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তা বড় ধরনের সামরিক ও রাজনৈতিক তাৎপর্য বহন করবে।

আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তোর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েল তাদের বিমান অভিযান আরও বিস্তৃত করছে এবং নাবাতিয়েহকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে সেখানে সামরিক অভিযান পরিচালনা করা যায়। তাঁর বক্তব্যে আরও উঠে আসে, দক্ষিণাঞ্চল ও পশ্চিম বেকা উপত্যকার সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে সামরিক চাপ বাড়ানো হচ্ছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়েহর কাছে একটি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় তাদের দুই সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। একই দিন দক্ষিণ লেবাননের জেবচিত এলাকায় ড্রোন হামলায় একজন প্যারামেডিক নিহত এবং আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স কর্মীরা নিরাপদ আছেন।

এদিকে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে ঐতিহাসিক বাউফোর্ট দুর্গের আশপাশে। সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অতীতে দীর্ঘ সময় ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকার পর ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় দুর্গটি ছেড়ে দেওয়া হয়।

এর পাল্টা জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এলাকায় রকেট হামলার দাবি করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থানে অতর্কিত হামলার কথাও জানিয়েছে সংগঠনটি। আলাদা বিবৃতিতে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তথ্যও প্রকাশ করেছে।

চলমান পরিস্থিতির মধ্যে দক্ষিণ লেবাননের অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সতর্ক করে বলেছেন, যারা এলাকা ত্যাগ করবেন না, তারা ঝুঁকিতে পড়তে পারেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাস্তুচ্যুত মানুষের সামনে নিরাপদ আশ্রয়ের বিকল্প সীমিত হয়ে এসেছে। বহু পরিবার আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নিচ্ছে, আবার অনেকে খোলা জায়গা বা অস্থায়ী শিবিরে অবস্থান করছে। কিছু পরিবার দীর্ঘ সময় ধরে নিজেদের গাড়িতেই দিন কাটাচ্ছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপকে ‘বিপজ্জনক ও নজিরবিহীন’ উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ধ্বংসযজ্ঞের মাধ্যমে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী