ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সংযুক্ত আরব আমিরাত-এর আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আবুধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়েনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই সংযুক্ত আরব আমিরাত ধারাবাহিক ড্রোন হামলার মুখে পড়ছে।

যুদ্ধ শুরুর সময় ইরান দাবি করেছিল, ওই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরাইলি স্বার্থ রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এসব হামলার বড় প্রভাব পড়ছে সংযুক্ত আরব আমিরাতের ওপর, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

গত সপ্তাহে ফুজাইরাহ বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে সংযুক্ত আরব আমিরাত। ওই ঘটনায় তিন ভারতীয় নাগরিক আহত হন এবং ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনের একটি তেল শোধনাগারে আগুন লাগে বলে জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাত বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে। দেশটি বলেছে, প্রয়োজন হলে সামরিকভাবে জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ