দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি; বরং একটি দল দুর্নীতিতে চারবার ‘চ্যাম্পিয়ন’ হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।'

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির।

সেখানে তিনি বলেন, ' সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। করলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব।'

ডা. শফিকুর রহমান দাবি করে বলেন, 'যারা বড় গলায় কথা বলেন, বাস্তবে তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতনের শিকার হন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা মা-বোনদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, 'জামায়াত কারও সঙ্গে অযথা বিরোধ বা খোঁচাখুঁচিতে বিশ্বাস করে না। তবে উসকানি দেওয়া হলে তার জবাব দেওয়া ওয়াজিব হয়ে পড়ে। এ কাজে আমাদের বাধ্য করবেন না।'

সমাবেশে সিরাজগঞ্জ অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি গুঁড়া দুধের কারখানা স্থাপন, তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, 'জামায়াতে ইসলামী সাড়ে তিন কোটি মানুষের সংগঠন। এত বড় সংগঠন হওয়া সত্ত্বেও আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান