এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে পরিচিত উন্মাদনা তৈরি হয়, তার ছোঁয়া দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্যেও দেখা যায়। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের সদস্যদের প্রিয় দল নিয়েও থাকে ব্যাপক কৌতূহল। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আবহে দেশের রাজনৈতিক অঙ্গনেও বইছে ফুটবল জ্বর।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়াপ্রেম এবং ফুটবলের প্রতি আগ্রহের বিষয়টি অনেকেরই জানা। এবার সামনে এসেছে বিশ্বকাপে তার পছন্দের দলের নামও। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতার কারণে তিনি হ্যারি কেইনদের ইংল্যান্ড দলের সমর্থক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই জানিয়েছেন, দীর্ঘ সময় ইংল্যান্ডে থাকার সুবাদেই দলটির প্রতি তার সমর্থন গড়ে উঠেছে।

অন্যদিকে, ঐতিহ্যগতভাবেই এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুটবলে ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতায় তার নাতনি জাইমা রহমানও সাম্বা ফুটবলের প্রতি অনুরাগী বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভেরিফাইড ফেসবুক আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন জাইমা রহমান। সেখানে ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওকে বিমান থেকে নামতে দেখা যায়। তার হাতে ছিল একটি ভিডিও ক্যামেরা।

নিজের স্টোরির ক্যাপশনে জাইমা রহমান লিখেছেন, ‘আপনারা কি রেডি?’। পাশাপাশি ব্রাজিলের ফুটবল উন্মাদনাকে আরও উজ্জ্বল করে তুলতে স্টোরির পটভূমিতে তিনি যুক্ত করেছেন জনপ্রিয় ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!