এনআইডি নিয়ে নতুন সিদ্ধান্ত, ১৫ বছর পর বাধ্যতামূলক নবায়ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নবায়নের জন্য কোনো ফি নির্ধারণ করা হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রে বৈবাহিক তথ্য গোপনের সুযোগ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

২০০৭-২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হওয়ার পর প্রায় দেড় যুগ পেরিয়ে গেছে। এ সময়ে অনেক নাগরিকের চেহারা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের পরিবর্তন হয়েছে। এমনকি আঙুলের ছাপেও পরিবর্তন আসতে পারে। নির্বাচন কমিশনের মতে, এসব কারণে অনেক ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এবং প্রযোজ্য ফি পরিশোধের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে নবায়নের আবেদন করার বিধান রয়েছে।

যদিও আইনে নবায়নের বিধান আগে থেকেই রয়েছে, এবার সেটিকে বাধ্যতামূলক করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমি বায়োমেট্রিকের মাধ্যমে নিশ্চিত করব যে পরিচয়পত্রটি আমার কাছেই রয়েছে। আইনে এ বিষয়টি উল্লেখ আছে। তবে যিনি মারা গেছেন, তার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করার সুযোগ এই মুহূর্তে নেই। বিষয়টি একেবারেই সাম্প্রতিক। আমরা এটি নিয়ে আরও আলোচনা করছি। প্রয়োজন হলে এটি বাধ্যতামূলক করা হবে।’

তিনি বলেন, নবায়ন প্রক্রিয়ায় নাগরিকদের যেন কোনো ধরনের ভোগান্তির মুখে পড়তে না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এনআইডির তথ্য সংশোধনের বিষয়ে আখতার আহমেদ বলেন, শুরুতে তথ্য সংগ্রহ ও তথ্য সংযোজনের সময় কিছু ভুল হয়েছিল। ফলে অনেক ক্ষেত্রেই সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে নামের মতো মৌলিক তথ্য পরিবর্তনের আবেদন এলে বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই করতে হয়। কারণ, সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক এবং কোনটি ভুল, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে জাতীয় পরিচয়পত্রে বৈবাহিক তথ্য গোপনের সুযোগও বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে কাবিননামা ও তালাকনামার তথ্য অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!