এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
চলতি বছরে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতীয় রুপি। ২০২২ সালের পর আবারও রুপির মান বড় ধরনের পতনের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ভারতের রপ্তানি খাত দুর্বল হয়ে পড়া এবং শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত মূলধন তুলে নেওয়ার প্রবণতাই রুপির এই দরপতনের প্রধান কারণ।

এদিকে ব্লুমবার্গের অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, রুপির মান স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ৩০ বিলিয়ন ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা বিক্রি করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। মধ্য অক্টোবর থেকে নতুন করে অবনতি ঠেকাতে একই পদক্ষেপ নেওয়া হয়।

কিন্তু ২১ নভেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ৮৯.৪৯ দাঁড়িয়েছে। এর মাধ্যমে রুপির মান পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চাচ্ছে আমেরিকার সঙ্গে বিলম্বিত বাণিজ্য আলোচনার মধ্যে তার রিজার্ভ ধরে রাখতে।

ভারতীয় মুদ্রা এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আমেরিকা ও ভারতের বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং দিল্লির ওপর শুল্কহার কমানোর ওপরই রুপির মান বাড়তে পারে। কিন্তু এটি যদি না ঘটে, তাহলে কেন্দ্রীয় ব্যাংককে রুপির মান ধরে রাখতে বাধ্য হতে হবে।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম রুপির মূল্য পড়ে গিয়েছিল। তবে মার্চ ও এপ্রিলে এটির মূল্য খানিকটা বাড়ে। মার্চে ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৮৩.৭৫। এ সময় বিদেশি বিনিয়োগকারীরা বাজি রেখেছিলেন, আমেরিকার সঙ্গে ভারতের সহজেই বাণিজ্যচুক্তি হবে। ভারতীয় পণ্যের ওপরও শুল্কহার কম হওয়ার প্রত্যাশা করা হয়েছিল। চীনের বাইরে শিল্প-কারখানার কেন্দ্র গড়ে তোলার বিষয়ে অনেক কোম্পানিই বিবেচনা করেছিল।

সেপ্টেম্বরে আরেক দফা রুপির মূল্য কমে, যখন ট্রাম্প ইউরোপীয়দের একই ধরনের শুল্কারোপের আহ্বান জানান। একইসঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূলধন তুলে নিতে থাকেন। ২৫ নভেম্বর পর্যন্ত ভারতীয় শেয়ারবাজার থেকে ১৬.৩ বিলিয়ন ডলার মূলধন তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে