গার্লফ্রেন্ডের কারণে নিহত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট, দেশজুড়ে তাণ্ডব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশের ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টি রাজ্যে এল মেনচোর মৃত্যুর পর সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য প্রাণ হারিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার পর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয় এল মেনচোর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়।

মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাকে ধরার চেষ্টা চালাচ্ছিল। দু’দেশেই অসংখ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং মার্কিন সরকার তাঁর জন্য ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। তবে শেষমেশ এল মেনচোর পতনের মূল কারণ তার এক ‘গার্লফ্রেন্ড’ ছিলেন।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্দো ত্রেভিলা জানান, গোয়েন্দারা এল মেনচোর ‘রোমান্টিক পার্টনারদের’ মধ্যে একজনের বিশ্বস্ত সহযোগীকে শনাক্ত করে নজরদারি শুরু করেন। ওই সহযোগী মেক্সিকান সামরিক বাহিনীর সঙ্গে পরিচিত ছিলেন।

গত শুক্রবার ওই সহযোগী এল মেনচোর সঙ্গে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জালিস্কোর তাপালপায় তার কমপ্লেক্সে যান। এরপর বিশেষ বাহিনী নিশ্চিত হয় যে এল মেনচো সেখানেই অবস্থান করছেন। মেক্সিকোর আর্মি ও ন্যাশনাল গার্ড মিলে অভিযান শুরু করে। অভিযানে ছয়টি হেলিকপ্টার এবং অতিরিক্ত বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

অভিযানের সময় এল মেনচো দুইবার বডিগার্ডদের সঙ্গে পালানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। গুরুতর আহত অবস্থায় রাজধানীতে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।

এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন। তার মৃত্যুর পর সিজেজিএন’এর সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালায়। রাস্তায় পেরেক ও কাঁটা ছিটিয়ে অবরোধ করা হয়, বাস ও অন্যান্য যানবাহন জ্বালানো হয়, এবং ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়।

মেক্সিকো বর্তমানে তীব্র সহিংসতা ও অরাজকতার মধ্যে রয়েছে। দেশজুড়ে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি