গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, ‘গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।’

এ বিষয়ে জানতে চাইলে নাজিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে না ভোট দেওয়ার আহ্বান জানানোর বিষয়টি সত্য। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, হ্যাঁ ভোট দেওয়া হলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষা করতে হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার অতিরিক্ত সময় পাবে। তাঁর দাবি, সরকার মানুষের আস্থা হারিয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত দল তখনো ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনা করেই তিনি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

না ভোট দেওয়ার বিষয়ে বিএনপির কোনো দলীয় সিদ্ধান্ত আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান