হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সাংসদ সানসিলা জেবরিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
শেরপুর সদর হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার যথাযথ ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। রোববার জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে হাসপাতালের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা, সেই হাসপাতালই এখন সংকটে জর্জরিত।

সংসদে বক্তব্য দিতে গিয়ে সানসিলা জেবরিন বলেন, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ সড়ক এখনও কাঁচা। দুর্গম পথ অতিক্রম করে অসুস্থ, মুমূর্ষু রোগী কিংবা অন্তঃসত্ত্বা নারীরা শেষ ভরসা হিসেবে শেরপুর সদর হাসপাতালে পৌঁছান। কিন্তু সেখানে শয্যার অভাবে রোগীদের হাসপাতালের মেঝে, বারান্দা ও করিডোরে দিনের পর দিন কষ্টে থাকতে হয়। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

তিনি জানান, হাসপাতালটির জ্যেষ্ঠ পরামর্শক পদে থাকা ১০টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রতিদিন প্রায় ৭০০ রোগীর চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাব রয়েছে। নয়তলা ভবন নির্মিত হলেও রোগীদের জন্য পর্যাপ্ত লিফটের ব্যবস্থা নেই।

সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য বলেন, করোনা মহামারির সময়ে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে শেরপুর সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ও হৃদরোগ পরিচর্যা ইউনিট নির্মাণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে এসব ইউনিট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। দীর্ঘ সময় তালাবদ্ধ থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও চুরির ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, হাসপাতালের একটি অংশ দালাল, চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের ময়লার ভাগাড়ের দুর্গন্ধ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সানসিলা জেবরিন জানান, ২০১৮ সালের পর থেকে শেরপুর সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো নতুন কর্মী নিয়োগ হয়নি। গত আট বছরে ছয়বার নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও অজ্ঞাত কারণে প্রতিবারই তা পিছিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!