আন্তর্জাতিক
যুদ্ধবিরতির প্রস্তাব কি সময়ক্ষেপণ? মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক প্রস্তুতি
গত ২৩ মার্চ থেকে যুক্তরাষ্ট্র আকাশপথে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও সমুদ্র ও আকাশপথে বড় আকারের সামরিক বহর ইতোমধ্যে অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও প্রায় ৫ হাজার মেরিন সেনা। এ পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে।
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন, আহত নাবিক
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে কোনো যুদ্ধ বা সংঘাতের কোনো সম্পর্ক নেই।
সৌদিসহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আয়োজন করা হয়েছে ঈদের বিশেষ জামাত।
স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
বুধবার (২৫ মার্চ) তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিশেষ প্রেস বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে রুবিও বলেন, “সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এই মুহূর্তে দেশের স্বাধীনতা উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত মূল্যায়ন করে এবং একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে দুই দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে।”
যুদ্ধ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ভিসার সময়সীমা বাড়াল আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর যাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়েছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত তা নবায়ন করতে পারবেন। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ঈদুল ফিতরে ট্রাম্প-মেলানিয়ার শুভেচ্ছা
প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বলেন, 'ঈদুল ফিতর বা রোজা ভাঙার এই উৎসব রমজান মাস শেষে মুসলিম পরিবার, বন্ধু ও সমাজকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। এই উৎসব যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি জানান, তার প্রশাসন প্রতিদিন এই ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের যৌথ বিবৃতিতে ঈদ উদযাপনকারী সবার জন্য বরকতময় ও আনন্দঘন ঈদের শুভকামনা জানান।
অতিরিক্ত ডিজেল দিতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে দিল্লি
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ করেছে। নয়াদিল্লি জানিয়েছে, এই অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপও এই ধরনের অনুরোধ করেছে। ভারতের সরকার শোধনাগারের ক্ষমতা এবং অভ্যন্তরীণ প্রয়োজন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
তেল শোধনাগারে হামলার পর ইরানে পাল্টা হামলা ইসরায়েলের
আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তেহরানে ইরানি শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা’ চালানো হচ্ছে। তবে ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চল ও পবিত্র নগরী জেরুজালেমে আঘাত হানে। বিশেষ করে হাইফা শহরের একটি তেল শোধনাগারে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার পরই ইসরায়েল কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।
আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া
বুধবার (২৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে ‘চরম দায়িত্বহীন ও ধ্বংসাত্মক’ বলে আখ্যায়িত করা হয়েছে। মস্কো দাবি করেছে, গত মঙ্গলবার বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সচল ১ নম্বর ইউনিটের খুব কাছাকাছি এই হামলা চালানো হয়, যা যেকোনো মুহূর্তে বিশাল পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, 'আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা নিজেদের অপরাধ আড়াল করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে।'
দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়/ ইরানে ট্রাম্পের ধ্বংসের হুমকি ক্ষমতার নয়, বরং নৈতিক ও কৌশলগত দুর্বলতার লক্ষণ
জেনেভা কনভেনশনের প্রথম অতিরিক্ত প্রটোকলের ৫২ নম্বর অনুচ্ছেদে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা নিষিদ্ধ করা হয়েছে। এই প্রটোকলের ভিত্তিতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য রাশিয়ার সামরিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের শহর ও জনপদে মনোবল ভাঙা ও আতঙ্ক সৃষ্টির জন্য একের পর এক হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। অনুরূপভাবে, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি কার্যকর করেন, তবে তার ক্ষেত্রেও আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে।
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে: নেতানিয়াহু
নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত বড় ধরনের আঘাতের মুখে পড়েছে এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা হারিয়েছে, এমন দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি। এদিকে, নতুন করে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশে ট্রাম্পের ভাষণ
বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টায় তিনি এ ভাষণ প্রদান করবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভাষণের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।