আন্তর্জাতিক
ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা, প্রকাশ্যে না আসায় শঙ্কা
পবিত্র ঈদুল ফিতর ও ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। বার্তায় তিনি বলেন, 'এ বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত, অর্থাৎ ঈদুল ফিতর ও প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে উদযাপিত হচ্ছে। আমি দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই। বিশেষ করে সারা বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।'
ঈদের দিনে ইসরাইল-যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক স্থাপনায় হামলা ইরানের
যুদ্ধপীড়িত ইরানে পবিত্র ঈদুল ফিতর ও ফারসি নববর্ষ নওরোজ একই দিনে উদযাপনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর ৭০তম ধাপে এই হামলা চালানো হয়েছে।
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি ঘিরে উত্তেজনা
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট তাসনিমের দাবি অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ হামলার উল্লেখ করা হয়েছে।
ঈদের সকালে ইসরায়েলের হামলায় কাঁপলো তেহরান
পবিত্র ঈদুল ফিতরের সকালে ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে শহরের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ঈদ উদযাপনের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই শহরের একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়।
নেতানিয়াহুর সন্ত্রাসী বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি
পবিত্র ঈদুল ফিতরের সকালে ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে শহরের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ঈদ উদযাপনের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই শহরের একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়।
নেতানিয়াহুর শাসনে ইসরায়েল ‘বর্ণবাদী রাষ্ট্রে’ পরিণত হচ্ছে: সাবেক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিভনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ড, সবার জন্য সমান আইন এবং অস্ত্রের ওপর একক নিয়ন্ত্রণ থাকা অপরিহার্য। কিন্তু বর্তমান বাস্তবতায় ইসরায়েলের কোনো স্বীকৃত সীমানা নেই এবং সেখানে অভিন্ন আইনব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি ধর্মীয় আইন কার্যকর হচ্ছে।
গাজায় ৮ মাসের শিশুর পর এবার বাবার সামনে ১৮ মাসের শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরের কাছে কারিম নামের ওই শিশুকে তার বাবা ওসামা আবু নাসেরসহ আটক করে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রয়োজনীয় পণ্য কিনতে বের হলে বাড়ির কাছেই ইসরায়েলি সেনাদের মুখোমুখি হন ওসামা। এ সময় সেনারা তাকে শিশুটিকে মাটিতে রেখে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে যেতে নির্দেশ দেয়। সেখানে তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইরান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্বনেতাদের স্বস্তি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেফতার সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী-র সঙ্গে বৈঠক করেন।ইরানে হামলা ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনা আপাতত থেমে যাওয়ায় বিশ্বজুড়ে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁরা এই বিরতি দীর্ঘায়িত করা এবং স্থায়ী সমাধানে পৌঁছাতে দ্রুত চূড়ান্ত চুক্তির আহ্বান জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন বিবিসি, সিএনএন,দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার-এর প্রতিবেদনে এই প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে।
ইরানের বিরুদ্ধে আর লড়াই চালাতে চাইছে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সংকুচিত করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বব্যাপী তেলের সরবরাহ সংকট মোকাবিলায় দেশটি ইরানি তেল চালানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে। শুক্রবার (২০ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেন, 'আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাই মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে নেওয়ার কথা ভাবছি।'
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ বিমান হামলা: ইরানে নিহত ৬
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতের এ হামলায় শহরের পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। কোমের উপ-গভর্নর মোর্তেজা হায়াদারি এক বিবৃতিতে জানান, জনবহুল আবাসিক এলাকায় হামলা চালানো হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ হামলাকে ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।
ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
প্রায় দেড় মাস ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেসব দেশ ইরান-কে সামরিক অস্ত্র সরবরাহ করছে, তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১৩, আহত অর্ধ শতাধিক
স্থানীয় কর্তৃপক্ষ এবং বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদ ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরণে পরিণত হয়। বিস্ফোরণের তীব্রতায় সামরিক ঘাঁটির আশপাশের বসতবাড়ি ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও এলাকায় পানি সংকট থাকায় উদ্ধারকাজে ধীরগতি দেখা দেয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বৈদ্যুতিক ত্রুটিই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মূল কারণ।