আন্তর্জাতিক
যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম যুদ্ধের প্রভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় ইরান এখন গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছাড়ে তেল বিক্রি করতে পারছে। যেখানে যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারের তুলনায় ইরানি তেলের দাম প্রায় ১০ ডলারের বেশি কম হতো, তা এখন মাত্র ২.১০ ডলারে নেমে এসেছে। মার্চে ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় ১৬ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা যুদ্ধের আগের স্বাভাবিক রপ্তানির কাছাকাছি।
সম্পূর্ণ সুস্থ মোজতবা খামেনি; প্রকাশ্যে না আসায় কাটছে না শঙ্কা
মন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক বিমান হামলার পরও তিনি অক্ষত রয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জনসমক্ষে অনুপস্থিতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ গণমাধ্যমকে জানান, মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি আপাতত জনসমক্ষে আসছেন না।
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা
ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) তেহরান ও ইসফাহানের মাঝামাঝি এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত বলে দাবি করা হয়েছে।
ইরানে যুদ্ধের ময়দানে অংশ নেবে ১২ বছরের শিশুরাও!
তেহরানে আইআরজিসির সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, ‘ফর ইরান’ নামের বিশেষ উদ্যোগের আওতায় শিশুরা টহলদারি, চেকপোস্টে দায়িত্ব পালন এবং রসদ সরবরাহের মতো কার্যক্রমে অংশ নেবে। নাদালি বলেন, 'স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার জন্য অনুরোধকারী শিশুদের বয়স আগের চেয়ে কম হওয়ায় আমরা সর্বনিম্ন বয়স কমিয়ে ১২ করেছি।' তিনি আরও জানান, ১২ ও ১৩ বছর বয়সীরা এখন থেকে তাদের ইচ্ছামত এসব কাজে অংশ নিতে পারবে।
আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলা
আইডিএফ আরও জানায়, হামলার সময় একটি মোবাইল সদরদপ্তরেও আঘাত হানা হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাবরিজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
শপথ গ্রহণ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যুব নেতৃত্বে নতুন আশা
৩৫ বছর বয়সী শাহ র্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা দেশটির অন্যতম কনিষ্ঠ নেতা। তিনি রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র এবং মাধেসি নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে প্রথমবার শীর্ষ নেতৃত্বে আসলেন। শপথের সময় তার পোশাকে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, কালো নেপালি টুপি এবং সানগ্লাস, যা তার স্বতন্ত্র স্টাইল ফুটিয়ে তুলেছে। গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
৪০ দিন পর খুলল পবিত্র আল-আকসা মসজিদ
সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণের গেট খুলতেই অপেক্ষমাণ মুসল্লিরা ভেতরে প্রবেশ করেন এবং জামাতে নামাজ আদায় করেন। এতে পুরো এলাকায় আবারও এক আধ্যাত্মিক পরিবেশ ফিরে আসে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মসজিদটিতে প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র মসজিদের কর্মচারী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের সীমিত পরিসরে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল।
হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে মোদি-মাসুদ পেজেশকিয়ানের ফোনালাপ
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে মোদি আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান।
জনসভা থেকে ফেরার পথে বাস-ট্রাক সংঘর্ষ, হতাহত ৪৫
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা-নাগপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও তিন নারী। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহখেদ থানা এলাকার উমরনালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন। তারা মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি সরকারি জনসভা থেকে ফেরছিলেন।
যুদ্ধবিরতি নিয়েই অনিশ্চয়তা, লেবাননে হামলায় উত্তেজনা ফের চরমে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
ইরানে ১০ লাখ সৈনিকের বাহিনী প্রস্তুত, যুদ্ধ মার্কিন সেনাদের জন্য ‘নরক’ পরিণত করার হুমকি
ইরান তাসনিম নিউজের বরাতে জানিয়েছে, যদি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, এই বাহিনী তাদের জন্য নরক বানাতে সক্ষম। মাস দুয়েক আগে আয়াতোল্লা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা ইরানের যুবসমাজ এখন মার্কিন সেনাদের বিপক্ষে নিজেদের ত্যাগী ভূমিকার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ইরানে স্থল অভিযান পরিচালনার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইরান চুক্তি না মানলে ফের যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ হামলা চালাবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে দুর্বল হয়েছে, তবে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে, যেখানে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ রাখা এবং হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এসব শর্ত মানা না হলে যুদ্ধবিরতি শেষে আবারও ‘লড়াকু অভিযান’ শুরু হবে বলে জানান তিনি।