আন্তর্জাতিক

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

যুদ্ধবিরতির ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান।

২৫ জুলাই, ২০২৬
লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত, আহত ৮০০

লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত, আহত ৮০০

লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং আট শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর বুধবার বৈরুতসহ বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এ হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের ৩ দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের ৩ দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফা হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

ইরানকে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক চাপ বাড়াতে দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন। সম্ভাব্য পরিকল্পনায় রয়েছে ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা এবং প্রথমবারের মতো বড় আকারে স্থলবাহিনী মোতায়েনের চিন্তা। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, তেহরানকে আলোচনায় নতি স্বীকারে বাধ্য করতেই এ প্রস্তুতি। পেন্টাগনের সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক, লারাক ও আবু মুসা দ্বীপের নাম রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে ইরানি তেলবাহী জাহাজে কঠোর অবরোধ আরোপের পরিকল্পনাও বিবেচনায় আছে।

২৫ জুলাই, ২০২৬
ডলার হঠাতে ইরানের নতুন চাল, হরমুজে ইউয়ানে তেল বাণিজ্যের ভাবনা

ডলার হঠাতে ইরানের নতুন চাল, হরমুজে ইউয়ানে তেল বাণিজ্যের ভাবনা

বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য কমাতে নতুন কৌশল নিতে যাচ্ছে ইরান। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেনের পরিকল্পনা করছে তেহরান। শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ পরিকল্পনার কথা জানান।

২৫ জুলাই, ২০২৬
কেন ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্র?

কেন ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্র?

স্বল্পমেয়াদে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'এই অনুমতি শুধুমাত্র ইতিমধ্যে জাহাজে বোঝাই থাকা ইরান উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রযোজ্য। এটি আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।' বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তেলের সরবরাহে বিঘ্ন মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল পুনরায় বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করেন।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যুদ্ধবিরতি মেনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও হামলা অব্যাহত রাখে ইসরায়েল। লেবাননের জরুরি পরিষেবা সংস্থা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন এবং আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন ২০০ জন।

২৫ জুলাই, ২০২৬
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

সংবাদমাধ্যম আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, ছবিটি খামেনির মৃত্যুর ঠিক আগে তোলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে ছবিটি প্রকাশের পর দেশজুড়ে শোকের ছাপ দেখা দিয়েছে। একই সঙ্গে যুদ্ধের ময়দানে পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। ওই হামলায় খামেনি ছাড়াও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
আবুধাবি ও দুবাইয়ের বন্দর দ্রুত খালি করার আহ্বান ইরানের

আবুধাবি ও দুবাইয়ের বন্দর দ্রুত খালি করার আহ্বান ইরানের

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাতে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ বন্ধে কার্যকর প্রস্তাব বিবেচনায় প্রস্তুত ইরান

যুদ্ধ বন্ধে কার্যকর প্রস্তাব বিবেচনায় প্রস্তুত ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে দেশটির দাবি, এই যুদ্ধ তাদের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে এবং এখনো যুক্তরাষ্ট্র তা বন্ধে আন্তরিক নয়। জাপানি সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব কথা বলেন। শনিবার (২১ মার্চ) সাক্ষাৎকারটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও প্রকাশ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে