ঈদের সকালে ইসরায়েলের হামলায় কাঁপলো তেহরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

পবিত্র ঈদুল ফিতরের সকালে ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান।

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে শহরের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ঈদ উদযাপনের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই শহরের একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, লেবাননের বৈরুত লক্ষ্য করে হামলার পর তারা ইরানের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। তবে এই হামলায় এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ভয়েস অব আমেরিকার ফার্সি বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকা, ঐতিহাসিক আজাদি টাওয়ার সংলগ্ন অঞ্চল এবং অলিম্পিক ভিলেজ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের মাজান্দারান প্রদেশের কেলারদাশত এলাকাতেও বিস্ফোরণ ও যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, রমজানের শেষ দিন ও ফার্সি নববর্ষ নওরোজ উদযাপনের প্রস্তুতির মধ্যেই এই সামরিক অভিযান শুরু হয়। ফলে ঈদের আনন্দ ম্লান হয়ে পুরো ইরানজুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতে কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির কোনো সুযোগ নেই।

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও গুরুত্বারোপ করে ট্রাম্প বলেন, এ গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে চীন ও জাপানের মতো শক্তিধর দেশগুলোর সম্পৃক্ততা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন প্রতিরোধে ইউক্রেনের ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েনের খবরও পাওয়া গেছে। সব মিলিয়ে ঈদের দিন তেহরানে বিস্ফোরণের এই ঘটনা নতুন করে আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে তুলেছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

সূত্র: মেহের নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে