আন্তর্জাতিক
ফ্রান্স হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না: ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, 'ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত; এটি কেবল প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালী সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তবে প্যারিস সেই আহ্বানকে সমর্থন দেয়নি।
দক্ষিণ কোরিয়ার গাড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার (২১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত কারখানাটিতে ধসের আশঙ্কা থাকায় শুরুতে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
এখনও ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান সৌদি আরবের
সৌদি আরব যুক্তরাষ্ট্রকে চলমান ইরানবিরোধী সামরিক অভিযান আরও তীব্র করার আহ্বান জানিয়েছে। দেশটি এখনও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কি না, তা গুরুত্বসহকারে বিবেচনা করছে। সৌদি গোয়েন্দা সূত্র জানায়, দেশের ডি ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযান সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন-ইসরায়েলি অভিযানকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আনার ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।
বিয়েবাড়িতে মদের টাকা না পেয়ে বর ও বরযাত্রীকে বেধড়ক মারধর!
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একটি বিয়েবাড়িতে। পুলিশ জানিয়েছে, মদের ব্যবস্থা না থাকার কারণে অতিথিরা বর-বউসহ পরিবারের সদস্যদের মারধর করেছে। ঘটনা মঙ্গলবার রাতে পাতাই গ্রামে ঘটে, যা আরন পুলিশ থানা অঞ্চলের অন্তর্ভুক্ত। ঘটনার কারণে বরযাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঝামেলার সময় অভিযুক্তরা বাড়ির জিনিসপত্র ও টাকা চুরি করে নিয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, মহেশ জাতভের বিয়ের সময়ে তার প্রতিবেশীরা মদ না পাওয়ায় ঝামেলা শুরু করে।
শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
জানা যায়, রাত ১০টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাফি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। রাফি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও সক্রিয় ছিলেন।
‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো ঘাঁটিই ধ্বংস করেছে ইরান’
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি এ দাবি করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থাপিত সবগুলো সামরিক ঘাঁটিই ইরানের শক্তিশালী বাহিনী ধ্বংস করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও সেনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অবনমনের নতুন উদাহরণ তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড্যারন আসেমোগলু। তাঁর মতে, ভেনেজুয়েলার শাসককে অপহরণ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ—এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে এবং বিশ্বে দেশটির শক্তি সম্পর্কে ধারণা বদলে দেবে।
মার্কিন হামলায় ধ্বংস ইরানের বৃহত্তম সেতু, নিহত ৮
ইরানের আলব্রোজ প্রদেশের কারাজ শহরের কাছে নির্মাণাধীন ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেতুটির মধ্যভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ আশ্বাস দেন। বার্তায় পুতিন উল্লেখ করেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
সিএনএনের প্রতিবেদন: মিথ্যাবাদী ট্রাম্প! ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট
মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, ইরান এখনো পুরো অঞ্চলে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা ধরে রেখেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত বিপুলসংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলায় এসব উপকূলীয় স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করেনি। ফলে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইসরায়েলে ডিমোনায় ইরানের হামলায় ভবন ধস, আহত ২০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এ হামলার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্ত দেখা যায়, যেখানে আকাশ থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি গোলা বিস্ফোরণের মাধ্যমে আঘাত হানে।
ইরানে হাসপাতাল-মসজিদে হামলা; স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা
জাতিসংঘের তথ্যমতে, ইরানের ২৯টি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্তত চারটি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তেহরানের গোলেস্তান প্যালেস, ইসফাহানের চেহেল সোতুন প্যালেস, মাসজেদ-ই জামে মসজিদ এবং খোররামাবাদ অঞ্চলের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল উল্লেখযোগ্য। এছাড়া তেহরান সিটি কাউন্সিলের ঐতিহ্য কমিটির প্রধান আহমদ আলাভি জানিয়েছেন, দেশজুড়ে এখন পর্যন্ত অন্তত ১২০টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মার্বেল প্যালেস, তৈমুরতাশ হাউস এবং জনপ্রিয় সাদাবাদ প্যালেস কমপ্লেক্সও রয়েছে।