ফ্রান্স হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না: ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ফ্রান্সের কোনো যুদ্ধজাহাজ পাঠানো হবে না।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, 'ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত; এটি কেবল প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালী সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তবে প্যারিস সেই আহ্বানকে সমর্থন দেয়নি।

ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী ভৌথাঁ বলেন, 'এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। আমরা জানি না শেষ পর্যন্ত এর ফল কী হবে। ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য একই কি না তাও পরিষ্কার নয়।'

রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সঙ্গে মিল রেখে ভৌথাঁ বলেন, 'আমাদের ভাবনা ছিল এটি একটি কূটনৈতিক উদ্যোগ। ফ্রান্স এই যুদ্ধে অংশ নিচ্ছে না।'

সূত্র: আল-জাজিরা, ফ্রান্স ২৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে