আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নাবুর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে রণক্ষেত্রের ছবি ফুটে উঠেছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। এদিকে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছে যে কাতার এয়ারওয়েজসহ বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে ক্ষমতায় বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নেতা

ইরানে ক্ষমতায় বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নেতা

ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। দেশটিতে এখন নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার কাছে তিনটি খুব ভালো পছন্দের নাম আছে। তবে এখনই নাম প্রকাশ করছি না। আগে কাজটা শেষ হোক, তারপর প্রকাশ করব।'

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি ৫০০ ছাড়াল

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি ৫০০ ছাড়াল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ও উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, আকাশপথে পরিচালিত এই বিধ্বংসী হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩১টি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার কারণে বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের হামলায় সৌদি আরামকোর তেল শোধনাগার বন্ধ, ৪ বছরে সর্বোচ্চ তেলের দাম

ইরানের হামলায় সৌদি আরামকোর তেল শোধনাগার বন্ধ, ৪ বছরে সর্বোচ্চ তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়ে ওঠায়, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী সংস্থা সৌদি আরামকো তাদের রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ করেছে। সোমবার (২ মার্চ) রয়টার্সের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকির কারণে এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছায়, যা শেষ চার বছরে সর্বোচ্চ।

২৫ জুলাই, ২০২৬
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার অভিযোগ ইরানের

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার অভিযোগ ইরানের

ইরানের নাতাঞ্জে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ দাবি করেছেন। খবর রয়টার্স। সোমবার (২ মার্চ) অস্ট্রিয়ায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত এ অভিযোগ তোলেন। বৈঠকে রেজা নাজাফি বলেন, 'ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের কঠোর শর্ত দিল ইসরাইল

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের কঠোর শর্ত দিল ইসরাইল

ইরানের পারমাণবিক ইস্যুতে সম্ভাব্য নতুন চুক্তির আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে তেহরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ সরাতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সমস্ত অবকাঠামো ও সরঞ্জাম ধ্বংস করতে হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) মেজর আমেরিকান ইহুদি সংস্থাগুলোর বার্ষিক সম্মেলনে বক্তৃতায় এ কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, 'শুধু সমৃদ্ধকরণ বন্ধ করাই যথেষ্ট নয়, পারমাণবিক সক্ষমতাই পুরোপুরি উচ্ছেদ করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের মজুদ করা ইউরেনিয়াম ছিনিয়ে আনতে বিশেষ বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প

ইরানের মজুদ করা ইউরেনিয়াম ছিনিয়ে আনতে বিশেষ বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে একটি বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করছে। যৌথ বা পৃথক এই অভিযানকে কেন্দ্র করে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। খবরটি নিশ্চিত করেছে চারটি সূত্র, যা প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক দেখতে চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক দেখতে চায় দিল্লি: জয়সওয়াল

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান, ইরান-রাশিয়ার মধ্যে সহযোগিতার বিষয় গোপন নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান, ইরান-রাশিয়ার মধ্যে সহযোগিতার বিষয় গোপন নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, দেশ এবং জনগণের স্বার্থে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানান, যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল ইরানের সাধারণ মানুষ, হাসপাতাল ও শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত বছরের ১২ দিনের যুদ্ধবিরতির পরে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই বিরতি ভেঙেছে। তাই আরাঘচি মনে করেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর নয় এবং একটি স্থায়ী সমাধান ছাড়া লড়াই চলবে।

২৫ জুলাই, ২০২৬
একদিনে ৪ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

একদিনে ৪ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

গত ২৪ ঘণ্টায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন থাড অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্ত চারটি রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে। আইআরজিসি জানাচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন রাডার সিস্টেমে নির্ভুল আঘাত হানতে সক্ষম হয়েছে। থাড মূলত ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ধ্বংসের জন্য ব্যবহৃত হয়।

২৫ জুলাই, ২০২৬
চিকেন নেক ও ব্রহ্মপুত্রের নিচে সুড়ঙ্গ: বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ‘মহাপরিকল্পনা’

চিকেন নেক ও ব্রহ্মপুত্রের নিচে সুড়ঙ্গ: বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ‘মহাপরিকল্পনা’

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের ‘চিকেন নেক’ এলাকায় ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। একই সঙ্গে আসামে ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে রেল ও সড়ক—দুই ব্যবস্থার সমন্বয়ে দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ভারত সরকার। নিরাপত্তা, সামরিক চলাচল ও উত্তর–পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই দ্বিমুখী উদ্যোগ—বলছেন সংশ্লিষ্টরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে