আন্তর্জাতিক
মাদুরোর আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করায় এর তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার স্থানীয় সময় মধ্যরাতে ওই অভিযান চালানো হয়। এতে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করা হয়। নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এটি যুদ্ধের মতো নিকৃষ্ট একটি কাজ। একই সঙ্গে এটি দেশের আইন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।'
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত ৪৫
ইরানে সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত আটজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বুধবার ছিল চলমান আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। ওই দিন দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষে একদিনেই প্রাণ হারান অন্তত ১৩ জন। এছাড়া, সহিংসতায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক
ভেনেজুয়েলার নাগরিকদের জন্য সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সম্ভাব্য গ্রেফতারের খবরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’র কঠোর সমালোচনায় বামপন্থি সিনেটর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’-এর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বামপন্থি সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, 'ভেনেজুয়েলার ওপর মার্কিন হস্তক্ষেপ বিশ্বের কোনো দেশকেই নিরাপদ রাখবে না।' তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘন অন্য কোনো দেশে হামলা চালানোর, সম্পদ দখল করার বা সরকার পরিবর্তনের জন্য সবুজ সংকেত দিচ্ছে।’ তিনি ট্রাম্পের পদক্ষেপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের সঙ্গেও তুলনা করে বলেন, ‘ইউক্রেনের ওপর নির্মম হামলার পক্ষে পুতিন ঠিক একই যুক্তি ব্যবহার করেছিলেন।’
স্পেনে উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৯
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫২ জন। সোমবার (১৯ জানুয়ারি) পুলিশি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেনের লাইনচ্যুত বগির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি উচ্চগতির ট্রেনের প্রচণ্ড সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পর্তুগালে জমকালো আয়োজনে বিজয় মেলা
পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) 'কাজা দো বাংলাদেশে'র উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে 'মের্কাদো দে কালতুরাস ' হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। জলের গানের কন্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণী , স্থানীয় শিল্পী শামসুল হক, ও মাইনুল ইসলামের জনপ্রিয় সকল গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন।
যুক্তরাষ্ট্র–ইরান স্নায়ুযুদ্ধ সংঘাতের দোরগোড়ায়, প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হুমকি তেহরানের
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ ক্রমেই সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো হামলা হলে তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকেও লক্ষ্যবস্তু করবে।
ইসরায়েলি অবরোধে গাজায় অচল চিকিৎসাব্যবস্থা, করুণ মৃত্যু ক্যান্সার রোগীদের
গাজার একমাত্র ক্যানসার বিশেষায়িত হাসপাতাল ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়ায় প্রতিদিন বহু রোগী চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধের তুলনায় ক্যানসার রোগীদের মৃত্যুহার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। খবর আল-জাজিরা। 'টার্কিশ-প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হসপিটাল' ধ্বংস হওয়ার পর প্রায় ১১ হাজার রোগী চিকিৎসা ছাড়াই মানবিক সংকটের শিকার হয়েছেন। গাজার চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো জরুরি ওষুধের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ট্রাম্পকেও ক্ষমতা হারাতে হবে: খামেনি
ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পতনের মুখে’ আছেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা বিদেশি শক্তির পক্ষে কাজ করা ‘ভাড়াটে দালালদের’ কোনোভাবেই সহ্য করবে না।
ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ১৬ শহরে
এক ব্যবহারকারী ইলন মাস্ক ও নিকিতা বিয়ারের কাছে ইরানের পতাকার ইমোজি হালনাগাদের অনুরোধ জানালে বিয়ার জবাবে লেখেন, “আমাকে কয়েক ঘণ্টা সময় দিন।” পরে আরেকটি পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সংশ্লিষ্ট আপডেটের একটি লিংক শেয়ার করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওয়েব ভার্সনে আপডেটটি সম্ভবত শনিবার থেকেই কার্যকর হবে।
ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আঙ্কারা
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে ঢোকেন। তাঁরা লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে আশপাশের শহরের দিকে রওনা হন।
পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ি, নিহত ১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে সোমবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রাকৃতিক দুর্যোগে একজনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে।