আন্তর্জাতিক

তাইওয়ানকে ঘিরে চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া

তাইওয়ানকে ঘিরে চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া

তাইওয়ানকে ঘিরে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার শুরু হওয়া এই মহড়ায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ড্রোন এবং সরাসরি গোলাবর্ষণের অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। ‘জাস্টিস মিশন ২০২৫’ নামের এই অভিযানে তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে সাতটি সামুদ্রিক অঞ্চলে সমন্বিত স্থল, নৌ ও আকাশ মহড়া চালানো হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলে বিশ্বের ৫৫ শতাংশ তেল নিয়ন্ত্রণ করতে পারে আমেরিকা: ট্রাম্প

ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলে বিশ্বের ৫৫ শতাংশ তেল নিয়ন্ত্রণ করতে পারে আমেরিকা: ট্রাম্প

ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন কোম্পানিগুলো পুনরায় প্রবেশের সুযোগ পেলে বিশ্বের মোট তেল উৎপাদনের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। তবে ২০০০–এর দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে দেশটিতে মার্কিন কোম্পানিগুলোর সম্পদ জাতীয়করণ করা হয়। ট্রাম্প এই জাতীয়করণকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
কাতারের আল উদেইদে নিরাপত্তা সতর্কতা কমিয়েছে যুক্তরাষ্ট্র

কাতারের আল উদেইদে নিরাপত্তা সতর্কতা কমিয়েছে যুক্তরাষ্ট্র

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটির নিরাপত্তা সতর্কতার মাত্রা কমানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার উচ্চমাত্রার সতর্কতা জারির পর বৃহস্পতিবার পরিস্থিতি সম্পর্কে অবহিত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার কিছুক্ষণ আগে নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে অবতরণ করেছে। সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে একটি সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে উপসাগরীয় দেশগুলো: সৌদি কর্মকর্তা!

ইরানকে একটি সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে উপসাগরীয় দেশগুলো: সৌদি কর্মকর্তা!

ইরানের ওপর সামরিক হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে সৌদি আরব, কাতার ও ওমান যৌথভাবে উদ্যোগ নিয়েছিল বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা।

২৫ জুলাই, ২০২৬
সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, নিরাপত্তা পরিষদে তীব্র নিন্দা

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, নিরাপত্তা পরিষদে তীব্র নিন্দা

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মঘোষিত সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ। সোমবার নিউইয়র্কে জরুরি বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করে। বৈঠকে অংশ নেওয়া সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান ইসরায়েলের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়ে অভিযোগ করেন, এটি গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা ও সম্পদ ক্ষয়ক্ষতির ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘটেছে ওহাইও অঙ্গরাজ্যে অবস্থিত ভ্যান্সের বাসভবনে। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রোববার মধ্যরাতের কিছু সময় পর এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিংবা তাঁর পরিবারের কেউ ওই বাসভবনে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলার ফলে বাসভবনের জানালার কাঁচ ভেঙে যায়।

২৫ জুলাই, ২০২৬
মোদির প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ

মোদির প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
কঠোর হওয়ার ইঙ্গিত খামেনির, পরিস্থিতি বিপজ্জনক বলছেন ট্রাম্প

কঠোর হওয়ার ইঙ্গিত খামেনির, পরিস্থিতি বিপজ্জনক বলছেন ট্রাম্প

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষাই তাদের জন্য শেষ কথা এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। একই সঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, তারা সরকারি সম্পদ ও কৌশলগত অবকাঠামো সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক এই বিক্ষোভ দমনে সরকারের তৎপরতা বাড়ার মধ্যেই আইআরজিসি ও সেনাবাহিনীর এমন বক্তব্য এলো।

২৫ জুলাই, ২০২৬
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি

বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভে অংশ নেওয়া কিংবা বিক্ষোভকারীদের সহায়তাকারীদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। দেশটির আইন অনুযায়ী, এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু সরাসরি বিক্ষোভে অংশগ্রহণকারীরাই নন, যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় কংগ্রেসের শোক বার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় কংগ্রেসের শোক বার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে ভারতের ন্যাশনাল কংগ্রেস গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এক যৌথ বিবৃতিতে বলেন, তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করেছেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ পেল দখলদার ইসরায়েলি বাহিনী

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ পেল দখলদার ইসরায়েলি বাহিনী

ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছে তেল আবিব। সোমবার (৫ জানুয়ারি) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আইডিএফকে কেন্দ্র করে চার বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির। যুগপৎ যুদ্ধের প্রস্তুতি সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি