আন্তর্জাতিক
সিরিয়ায় ফ্রান্স-যুক্তরাজ্যের যৌথ বিমান হামলা
ফ্রান্সের সঙ্গে যৌথভাবে সিরিয়ার একটি ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শনিবার (৩ জানুয়ারি) সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলা পরিচালিত হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাটি আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর অস্ত্র মজুদের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে গোয়েন্দা তথ্যে ধারণা পাওয়া যায়। সন্ত্রাসী এই গোষ্ঠীর সম্ভাব্য পুনরুত্থানের ঝুঁকি মোকাবেলায় হামলাটি চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান ফরাসি বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়েশের বিরুদ্ধে সফলভাবে অভিযান সম্পন্ন করেছে।
হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি তেহরানের, বাড়ালো ক্ষেপণাস্ত্রের মজুত
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি’ গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যেকোনও ধরনের আগ্রাসনের মুখোমুখি হতে ইরান প্রস্তুত রয়েছে বলে আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন।
‘আমার কিছুই হবে না’, ধর্ষণে অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের স্বামীর হুমকি
মধ্যপ্রদেশে বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও ধারাবাহিক যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় থানায় লিখিত অভিযোগ জানিয়েও তিনি কোনো সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী। অভিযুক্ত ব্যক্তির নাম অশোক সিং। তিনি রামপুর বাঘেলান নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলরের স্বামী। নির্যাতিতার অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে অভিযুক্ত তাঁর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি চুপ ছিলেন।
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কতটা সম্ভব?
ইরানে চলমান তীব্র বিক্ষোভে অংশ নেওয়া জনগণের ওপর সহিংস দমন-পীড়ন অব্যাহত থাকলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুমকি গত দুই সপ্তাহ ধরে বারবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্যকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে বিতর্কে জড়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আজ বিকেলে মিরপুরে দেওয়া বক্তব্যের জেরে তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার
ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
ইরানে বিক্ষোভে নয় শিশুসহ কমপক্ষে ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ জন নিরাপত্তা সদস্য—এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদেরে ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটেই তেহরানকে এই বার্তা দিয়েছে রিয়াদ। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেবে না।
ইরানের দমন-পীড়নে কমপক্ষে ৩,৪২৮ জন নিহত

ইরান বিক্ষোভ: কীভাবে ইন্টারনেট বন্ধ হয়ে প্রাণঘাতী দমন-পীড়নের পথ খুলে গেল
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটেই তেহরানকে এই বার্তা দিয়েছে রিয়াদ। সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেবে না।
মাদুরোকে ধরতে যাদের সাহায্য নিয়েছে আমেরিকা
মাসের পর মাস ধরে মার্কিন গোয়েন্দারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল। শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই নজরদারির কাজে একটি ছোট দল সক্রিয় ছিল, যেখানে ভেনেজুয়েলা সরকারের ভেতরের একটি সূত্রও যুক্ত ছিল। মাদুরো কোথায় থাকেন, কী খান, কী পোশাক পরেন এবং প্রতিদিনের রুটিন কী—সবকিছুই নিখুঁতভাবে নথিভুক্ত করা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাবনা বাড়ছে, ২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে মার্কিন সামরিক হস্তক্ষেপ
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে (এনজিওগুলোর তথ্যমতে) শতাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের সাম্প্রতিক প্রতিবেদনে ইরানি নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাড়ছে বলে ইঙ্গিত মিলছে।