আন্তর্জাতিক
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের গতিবিধির ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।
আমাদের থামানোর কেউ নেই: ট্রাম্প
ভেনেজুয়েলায় অভিযানের সাফল্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ও ইরানের মতো দেশগুলোতেও সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে দম্ভের সুরে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে আবারও এমন অভিযান চালাতে হবে এবং তা করা সম্ভব। তাঁর ভাষায়, কেউ যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে না। তবে এবার তাঁর বক্তব্যে গ্রিনল্যান্ডের নাম অনুপস্থিত ছিল।
মোদিকে ‘বন্ধুত্বের উপহার’ ট্রাম্পের, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা এএফপি জানায়, দুই দেশের সদ্য ঘোষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার অংশ হিসেবে শুক্রবার এ সিদ্ধান্তে সই করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।
ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক
ইরানের চলমান পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তুরস্ক–ইরান সীমান্তে একটি সম্ভাব্য ‘বাফার জোন’ স্থাপনের পরিকল্পনা করছে আঙ্কারা। বিশেষ করে তেহরান সরকারের পতনের মতো চরম পরিস্থিতি তৈরি হলে সীমান্ত দিয়ে শরণার্থীদের ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক—এমনটাই জানিয়েছে মিডল ইস্ট আই।
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা: সার্বিয়ান প্রেসিডেন্ট
ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো প্রথমে অবিশ্বাস্য বা আজগুবি মনে হয়। কিন্তু ইতিহাস থেকে দেখা যায়, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও সামরিক হামলা ঘটে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার আলোচিত নারী কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, এ ধরনের ঘটনা কখনো কখনো বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এই অবস্থান স্পষ্ট করেন তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, 'আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মতপার্থক্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের পক্ষে রিয়াদ।'
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক জানানো হয়। গতবছর ৩০ ডিসেম্বর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার নিহত
ভারতের মহারাষ্ট্রে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনের বারামাতিতে অবতরণের সময় তার ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, নিহতদের মধ্যে অজিত পাওয়ার ছাড়াও দুইজন পাইলট ও তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন। স্থানীয় পৌরসভা নির্বাচনের আগে চারটি জনসভায় অংশ নিতে তিনি মুম্বাই থেকে বারামাতির উদ্দেশে যাত্রা করেছিলেন।
৯ বছরের প্রেম, বিয়ের ৩ মাসেই স্বামীকে খুন করলেন স্ত্রী
ছাত্রজীবন থেকে দীর্ঘ ৯ বছরের প্রেম। মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে অপেক্ষার প্রহর গুনেছিলেন দুজনেই। অবশেষে গত বছরের নভেম্বরে চার হাত এক হয় জিতেন্দ্র কুমার যাদব ও জ্যোতির। কিন্তু সেই রঙিন স্বপ্নের সংসার তিন মাস পার হওয়ার আগেই রূপ নিলো বীভৎস ট্র্যাজেডিতে। বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে প্রাণ হারাতে হলো জিতেন্দ্রকে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেলির ইজ্জতনগর এলাকায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ দাতা দেশকে হারালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই প্রত্যাহারের আদেশে স্বাক্ষর করেন। কোভিড-১৯ মহামারী চলাকালীন ডব্লিউএইচওকে ‘চীন-কেন্দ্রিক’ এবং মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থ বলে অভিযোগ করে আসছিল ট্রাম্প প্রশাসন।
ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, নিহত ১২
ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে দেশটির জ্বালানি অবকাঠামোর পাশাপাশি প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে চলন্ত একটি ট্রেনের বগিতে রুশ ড্রোন আঘাত হানে। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ হাইকোর্টের
পশ্চিমবঙ্গ সরকারকে বাংলাদেশ-ভারত সীমান্তের অরক্ষিত এলাকায় কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ-এর কাছে জমি হস্তান্তরের সময়সীমা ঠিক করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালত জানায়, যে জমিগুলো ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার কর্তৃক অধিগ্রহণের জন্য অর্থ প্রদান করা হয়েছে, সেগুলো বিএসএফ-কে দেওয়া আবশ্যক।